সৌদি নারীদের পুরুষ অভিভাবক ছাড়া বিদেশ ভ্রমণ নিষিদ্ধ। তবে এর ব্যতিক্রম হয় যদি ‘ইয়েলো শিট’ নামের একটি ফর্ম ফিলাপ করে অভিভাবক। সম্প্রতি এ ব্যবস্থা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
লেফটেন্যান্ট কর্নেল আহমদ আল লাহিদান বলেন, ‘কিছু পর্যবেক্ষণের ভিত্তিতে সিস্টেমটি স্থগিত করা হয়েছে এবং তা সংশোধন করা হচ্ছে।’ তিনি আরো জানান, এ সিস্টেমটিতে নতুন কিছু ব্যবস্থা যোগ করা হতে পারে।
লেফটেন্যান্ট লাহিদান আরো বলেন, ‘আগে এ সিস্টেমে শুধু রেজিস্টার্ড নামই অন্তর্ভুক্ত করা হতো। আগামীতে এটা ঐচ্ছিক করা হবে।
নারী অধিকার কর্মীরা এ পদক্ষেপকে স্বাগত জানালেও এর ভবিষ্যৎ সংশোধন এবং ‘ঐচ্ছিক’ ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। সৌদি আরবের কঠোর আইনের আওতায় নারীদের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে বলে দাবি করেছেন কর্মীরা। ২০১১ সালে দেশটিতে নারীদের ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন