আসল ঘটনা হলো হলিউডের মুক্তি প্রতীক্ষিত হরর মুভি ‘ডেভিলস ডিউ’-এর প্রচারণার কৌশল হিসেবেই এই শয়তানের বাচ্চাকে পথে নামানো হয়েছিল। রিমোট কন্ট্রোলের সাহায্যে চালিত ভয়ঙ্কর চেহারার এই বাচ্চা মূলত: সাধারণ পুতুল। এর রয়েছে মাথা ও চোখের পাতা নাড়ানোর এবং বমি করার ক্ষমতা। আর বমি বলতে যা দেখা যায় সেটি আসলে সাদা রঙ।
আর পুতুল তৈরি থেকে শুরু করে পুরো ব্যাপারটির পরিকল্পনা করেছেন মিখায়েল ক্রিভিকা। এ বিষয়ে তিনি বলেন, এটা একটি মজার সামাজিক গবেষণার জন্য তৈরি। যা দ্বারা দেখতে চেষ্টা করেছি একটা পরিত্যক্ত স্ট্রোলার দেখে কতজন কৌতুহলী হয়ে এগিয়ে যায় এবং থিঙ্কমডোকে দেখে ভয় পায়।